দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১১৭

মানছুর রহমান জাহিদ, কয়রা ঘুরে

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে অবহেলা ও চিকিৎসা না দেওয়ার অভিযোগে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।
“স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো চিকিৎসক না পাওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ“ সংক্রান্ত শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ জানানো হয়।
রোববার (২৪ অক্টোবর) খুলনার সিভিল সার্জনের কাছে পাঠানো ওই চিঠির অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২২ অক্টোবর আনুমানিক সকাল ৮টা ১৫ মিনিটে আড়াই মাস বয়সী শিশু জ্বর ও খিঁচুনি নিয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। এ সময় দায়িত্বে থাকা এসএসিএমও আব্দুল্লাহ আল মামুন শিশুটিকে দেখেন।
অভিযোগ অনুযায়ী, শিশুটির অবস্থা গুরুতর হলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত না করার অভিযোগও করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, প্রায় ৩০ মিনিট পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক ডা. তামান্না খাতুন শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির স্বজন ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ওই চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আগেও রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, শুধুমাত্র মাত্র উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনকে নয়, শিডিউল অনুযায়ী যে সব চিকিৎসকের জরুরি বিভাগে দায়িত্ব পালনের কথা ছিল তাদের বিষয়েও তদন্ত করে দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন শিশু মুয়াজের পরিবার ও স্থানীয়রা।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, শিশু মুয়াজের মৃত্যুর ঘটনায় তদন্ত করে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল্লাহ আল মামুনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

উল্লেখ্য: ইতিপূর্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন খুলনার পাইকগাছায় দায়িত্বে থাকা কালীন তার বিরুদ্ধে রোগিদের সাথে অসৎ আচরন, আয়া দিয়ে চিকিৎসা সেবা, নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের লাঞ্ছিত করেন। এরপর চার শ্রমিককে কলম দিয়ে খুঁচিয়ে আহতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাকে পাইকগাছা থেকে কয়রায় বদলি করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/26/%E0%A6%95%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০