দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

৫০

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নিকলী থানায় মামলা করেছেন। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আঙুর মিয়া (৬০)। তিনি শিশুটির প্রতিবেশী। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার শিশুটির মা ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যান। অন্যদিকে, শিশুটির বাবা রাতে হাওরে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়িতে এক সহপাঠীকে নিয়ে ঘুমিয়ে ছিল শিশুটি। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দ শুনে বাবার ফিরে আসার কথা ভেবে দরজা খুলে দেয় সে।

এ সময় প্রতিবেশী আঙুর মিয়া শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের বসতঘরে নিয়ে ধর্ষণ করেন।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় সোমবার শিশুটির মা বাদী হয়ে নিকলী থানায় মামলা করেন। পরে ওই মামলায় আঙুর মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শিশুটির মা বলেন, ‘আমার ছোট্ট মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটবে, তা কখনো কল্পনাও করিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।’

স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/26/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০