দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে বাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

৪৬

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বাইসাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুক্তার হোসেন (৬০) নামে জেলা পরিষদের এক অফিস সহায়ক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি জেলা শহরের শোলাকিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন। তাঁর দুই মেয়ে অনার্সে পড়াশোনা করছেন। একমাত্র ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও বাইসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হন মুক্তার হোসেন। শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। সংবাদ মাধ্যম

মুক্তার হোসেনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কিশোরগঞ্জ জেলা পরিষদ। পরিবারের আর্থিক সুরক্ষা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারি সহায়তার পাশাপাশি পরিষদের পক্ষ থেকেও বিশেষ সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “সকালে অফিসে আসার পথে তাঁর সাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। প্রথমে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “সরকারিভাবে যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি তা পাবেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও তাঁর পরিবারের জন্য বিশেষ সহযোগিতা করা হবে। এ ছাড়া বিআরটিএর পক্ষ থেকে যে আর্থিক সহায়তা পাওয়া যাবে, সেটিও তাঁর পরিবারকে দেওয়া হবে।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/29/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১

সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি

২

কিশোরগঞ্জে বাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

৩

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদ ফারুক খোকন

৪

বাকেরগঞ্জে গণধর্ষণের অভিযোগ নিতে ওসির অস্বীকৃতি! উল্টো ভিকটিমকে ৭ বছরের জেলের ভয়!

৫

পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে বাকেরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

মানিক পশারীর মরদেহ দাফনের পরও আতঙ্ক কাটেনি, ঘরছাড়া স্ত্রী-সন্তান

৭

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

৮

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

৯

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

১০

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

১১

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

১২

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

১৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

১৪

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

১৫

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

১৬

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১৭

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১৮

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

২০