দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৪ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) চালুর দাবিতে মানববন্ধন, শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা

২৬

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় প্রস্তাবিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৪ জুলাই) সকালে কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে আগামী শনিবার একই দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার শিল্পায়নের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি চালু না হওয়ায় স্থানীয়রা প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া (সঞ্চালক), সমাজসেবক মুর্শিদ মিয়া, চণ্ডিপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ইঞ্চু মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন মিয়া, পাটুয়াভাঙা ইউনিয়ন বিএনপির সদস্য মুক্তার উদ্দীন, বনগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দীন এবং পাটুয়াভাঙা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক।

এছাড়া জয়নাল, তাকী, নজরুল, জমশেদ, মোজাম্মেল, শামীম, আবু সাঈদ, বাবুল, যুবদল নেতা আসাদ, সাঈদুজ্জামান মাস্টার, শহীদ, শান্ত, মোশাররফ, আরমান, সোহাগ ও শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, কালিয়াচাপড়া চিনি কলের বিশাল এলাকাকে ঘিরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তাই আর বিলম্ব না করে কিশোরগঞ্জ ইকোনমিক জোন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে আগামী শনিবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন ও চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

উল্লেখ্য, কালিয়াচাপড়া চিনি কল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। পরে ১৯৯৪ সালে মিলটি ‘লে-অফ’ ঘোষণা করা হয় এবং ২০০৪ সালে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে এটি কালিয়াচাপড়া নিটল চিনি কল লিমিটেড নামে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ এবং এটি নিটল-নিলয় গ্রুপের অধীন পরিচালিত হয়।

২০২০ সালের শেষের দিকে কারখানার পুরো এলাকাজুড়ে উন্নয়ন কার্যক্রম শুরু হয়। ওই এলাকায় অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান নিয়ে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকল্পটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে দ্রুত বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/04/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%a8-kez-%e0%a6%9a%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০