দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে বদলগাছীতে সবজির ব্যাপক ক্ষতি, বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি

৫২

মোঃ হিমেল হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে সবজি চাষে বড় ধরনের ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকার নিচু জমি পানিতে তলিয়ে যাওয়ায় মরিচ, বেগুন, পটল, ঢ্যাঁড়স, করলা, তরই ও কচুরমুখীসহ নানা ধরনের সবজির খেত নষ্ট হয়ে গেছে। উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে বাজারেও। সরবরাহ সংকুচিত হওয়ায় গত এক সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে কৃষকেরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তেমনি অতিরিক্ত দামে সবজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার আটটি ইউনিয়নের অন্তত ৪৫ হেক্টর জমির সবজি চাষ বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় অনেক ক্ষেতের গাছ পচতে শুরু করেছে। ফলে চলতি মৌসুমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বদলগাছীর সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, বাজারে আগের তুলনায় সবজির সরবরাহ কম। বর্তমানে খুচরা বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বেগুন ৮০ টাকা, করলা ৬০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, তরই ৩০ টাকা এবং পটল ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্য, উৎপাদন কমে যাওয়ায় পাইকারি পর্যায়েই বেশি দামে সবজি কিনতে হচ্ছে। পরে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়ে খুচরা বাজারে দাম আরও বেড়ে যাচ্ছে।

বালুভরা ইউনিয়নের কৃষক মো. কামরুল হাসান তুষার জানান, আট বিঘা জমিতে প্রায় পাঁচ হাজার পেঁপে গাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহের ভারী বৃষ্টিতে প্রায় তিন হাজার গাছ নষ্ট হয়ে যাওয়ায় তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
আধাইপুর ইউনিয়নের কৃষক মোহাম্মদ হাসান বলেন, পাঁচ কাঠা জমিতে পটল চাষে প্রায় ছয় হাজার টাকা ব্যয় করলেও অতিবৃষ্টিতে পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে একটি পটলও বিক্রি করতে পারেননি।
সদর ইউনিয়নের কৃষক নূর ইসলাম বলেন, ১০ কাঠা জমিতে মরিচ চাষে ভালো ফলনের আশা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে পুরো ক্ষেত পানির নিচে চলে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

স্থানীয় সবজি ব্যবসায়ী লিটন হোসেন বলেন, মাঠ থেকে সবজির সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চাহিদা অপরিবর্তিত থাকায় বাজারে দাম বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত পুনরায় আবাদ শুরু করা যায়।
সবজি উৎপাদনের জন্য পরিচিত বদলগাছীতে এ ক্ষতির প্রভাব শুধু স্থানীয় কৃষকের আয়েই সীমাবদ্ধ থাকবে না। সংশ্লিষ্টদের আশঙ্কা, জেলার বাইরে বিভিন্ন এলাকায় সবজি সরবরাহও কমে যেতে পারে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে এবং বাজারে সবজির দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/18/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০