দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন (৩০) ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই সন্তান রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় দেরিতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথাকাটাকাটি ও মনোমালিন্য হয়। সোমবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নামিয়ে আনা হলে একজন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন