বাংলাদেশের জনপ্রিয় চলচিত্র অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
এই তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি জানান, ডন হক সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার জন্য রোববার বিমান বন্দরে আসে। সে সময় ইমিগ্রেশনে পার হতে যায় মি. হক। তার পাসপোর্টটি লক থাকার কারণে তাকে আটকে দেওয়া হয়।
ওসি মি. তালুকদার জানান, তার বিরুদ্ধে রমনা থানায় মামলা থাকার কারণে তার পাসপোর্টের তথ্য আগে থেকেই ইমিগ্রেশন পুলিশের কাছে ছিল।
বিমানবন্দর থেকে আটকের পর ডন হককে নিয়ে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে ঢাকায় তাঁর বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার পরিবার এবং ভক্তদের অনেকেই দাবি করছিলেন যে তাকে হত্যা করা হয়েছে।
মন্তব্য করুন