দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের

৩৫

আবদুল্লা আলহাদী

 

পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি প্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘‘পৌরসভার সরকারি খাল দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাদের দখল উচ্ছেদ করা হবে। খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

তিনি বলেন, ‘‘পিরোজপুর জেলায় ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সরকারি খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব স্থানে মশার প্রজননও বাড়ছে। জেলা প্রশাসক বলেন, একসময় পৌরসভার যেসব খালে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতো, মানুষ সাতার কাটত এবং নৌকা-ট্রলার চলাচল করত, সময়ের ব্যবধানে সেসব খাল দখল ও ময়লা-আবর্জনায় সংকুচিত হয়েছে। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে পরিবেশ দূষণের পাশাপাশি মশার বিস্তারও বাড়ছে।’’

তিনি আরও বলেন, ‘‘তেঁতুলতলা খালটিও ধীরে ধীরে দখলের কবলে পড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি পৌরসভার শীতলা খালের পাড় দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলোও দ্রুত উচ্ছেদ করা হবে।’’

জেলা প্রশাসক বলেন, ‘‘পৌরশহরের সরকারি খাল দখল করে যেসব অবৈধ স্থাপনা বা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে খাল উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’’

নেছারাবাদ উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও স্বরূপকাঠি পৌর প্রশাসক মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক মো. ওহিদুজ্জামান মানিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমীর আবুল কালাম আজাদ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/17/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০