দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’

৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য (এমপি) মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অসংগতির বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাখ্যা দিয়েছে তিনি ও তাঁর দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও এমপি মাহবুবা হাকিম ফেস দ্য পিপলকে জানান, হলফনামায় থাকা তথ্যটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ‘মিথ্যা তথ্য’ বা তথ্য গোপনের ঘটনা নয়; বরং নোটারি ও হলফনামা তৈরির সময় হওয়া অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ও তথ্যগত ভুল।

তাদের দাবি, হলফনামার সঙ্গে মাহবুবা হাকিমের প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ-বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে অর্জিত বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সনদ সংযুক্ত ছিল। ফলে প্রকৃত শিক্ষাগত যোগ্যতা গোপন করার কোনো উদ্দেশ্য ছিল না।

এর আগে দেশের এক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করলেও মাহবুবা হাকিমের হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘এমএলএম, ব্যারিস্টার এট ল’ উল্লেখ করা হয়েছে। এ নিয়ে তাঁর সংসদ সদস্য পদ নিয়ে আইনি প্রশ্নও তোলা হয়।

ফেস দ্য পিপলকে দেওয়া বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সাধারণত হলফনামা নোটারি ও টাইপ করার সময় আগের একটি ড্রাফট বা নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করা হয়। ওই ড্রাফট নিয়ে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত কপি-পেস্টের মাধ্যমে আগের তথ্য রয়ে গেছে।

তাঁর ভাষ্য, এটি পুরোপুরি একটি প্রিন্টিং ও যান্ত্রিক মিস্টেক।

মামুনুল হক বলেন, হলফনামার সঙ্গে সহায়ক নথি হিসেবে মাহবুবা হাকিমের প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদই জমা দেওয়া হয়েছিল। সনদে তাঁর বুটেক্সের ডিগ্রির তথ্য স্পষ্ট থাকার পরও শিক্ষাগত যোগ্যতা গোপন করার কোনো উদ্দেশ্য থাকার কথা নয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন (ইসি) কিংবা দলের কারও নজরেও ভুলটি আসেনি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, একটি অনিচ্ছাকৃত ভুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি নিয়ে কোনো আইনি জটিলতা তৈরি হলে তা মোকাবিলায় তার দল প্রস্তুত রয়েছে।

এদিকে ঘটনা সম্পর্কে ফেস দ্য পিপলকে দেওয়া লিখিত বক্তব্যে এমপি মাহবুবা হাকিম বলেন, ‘ভুল তথ্য’ এবং ‘মিথ্যা তথ্য’ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

তিনি বলেন, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং একটি স্বীকৃত উচ্চতর পেশাগত ডিগ্রি। এই অনাকাঙ্ক্ষিত অসংগতিকে ‘তথ্যগত ভুল’ বলা গেলেও ‘মিথ্যা তথ্য’ বলা অনুচিত, কারণ এর পেছনে কোনো অসততা বা প্রতারণার উদ্দেশ্য ছিল না।

মাহবুবা হাকিম বলেন, বিষয়টি এককভাবে কারও ওপর চাপানো বা শুধু দলের দোষ হিসেবে দেখার সুযোগ নেই। দলের দায়িত্বশীল ব্যক্তিদের ওপর মনোনয়নসংক্রান্ত কাগজপত্র প্রক্রিয়াকরণের দায়িত্ব ছিল। তবে পূর্ব অভিজ্ঞতার অভাব ও তাড়াহুড়ার কারণে নিজের পক্ষ থেকেও বিষয়টি আরও গভীরভাবে যাচাই করা উচিত ছিল বলে স্বীকার করেন তিনি।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে সঠিক শব্দ ব্যবহারের অনুরোধও জানান এই সংসদ সদস্য।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যের সঙ্গে তাঁর প্রকৃত শিক্ষাগত যোগ্যতার অসংগতির বিষয়টি তুলে ধরা হয়। সেখানে বলা হয়, বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করলেও হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘এমএলএম, ব্যারিস্টার এট ল’ লেখা হয়েছে।

ওই প্রতিবেদনে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদারের বক্তব্যের বরাতে হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দেওয়ার সম্ভাব্য আইনি পরিণতির বিষয়টিও তুলে ধরা হয়।

তবে মাহবুবা হাকিমের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার তথ্য বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে আগে থেকেই উল্লেখ রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/17/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০