দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

৩০

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউপির ঐতিহ্যবাহী আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত “বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান “এসএম এনামুল হক”।
ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হানিফের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, ৭ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি বুলবুল আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির, পৌরসভা বিএনপির নির্বাচিত সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান,
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী গোলদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম বজলু, যুবদল নেতা ফয়সাল রাসেদ সনি।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সরদার বাবুল আহমেদ, ফসিয়ার রহমান, রেজাউল করিম, উপজেলা কৃষক দল নেতা ও সাবেক গোলকিপার এস এম শাহাবুদ্দিন, তাসলিমুর রহমান, লোকমান গাজী, আবু ইসহাক, আলাউদ্দিন ঢালী, ইস্রাফিল, বিল্লাল, হুমায়ুন, ইউনুস, খাইরুল ইসলাম,কুদ্দুস, জনি, মোস্তাকিম প্রমুখ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ভাষ্যকর রাহুল ও হাবিবুর রহমান।
এছাড়াও উক্ত খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রীড়া প্রেমীরা উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন।

উল্লেখ্য : অনুষ্ঠিত উক্ত ১ম ম্যাচের খেলায় যশোর বেনাপোল ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা জহুরুল একাদশ মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ১/০ গোলের ব্যবধানে সাতক্ষীরা জহুরুল একাদশ বিজয় লাভ করে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/19/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%97/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০