নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

২৬

রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি পদে মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন।

এর আগে শুক্রবার (১২ জুন) তেজগাঁও প্রেস ক্লাব নির্বাচন-২০২৬-২৭ এ শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ল্যাপটপ প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নার্গিস চৌধুরী কলম প্রতীক নিয়ে ৩ ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে এস এম শামীম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. বাবুল ইসলাম মাইক্রোফোন প্রতীক নিয়ে কোনো ভোট লাভ করতে পারেননি।

এছাড়া অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কার্যকরী সভাপতি হিসেবে মো. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহ-সভাপতি মো. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মো. বাহার চৌধুরী, অর্থ সম্পাদক মো. সারোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস কবির, দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. আল-আমীন (পনির), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রশিদ খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, সমাজ কল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জাকিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিয়াউর রহমান খান এবং নির্বাহী সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম একরামুল হক আসাদসহ ক্লাবের সাধারণ সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে তেজগাঁও প্রেস ক্লাব আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

 

জেকে/এমএএ

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/14/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%9c%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করলো বাংলাদেশ ব্যাংক

ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা, তবে বদলে যাচ্ছে পথ

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

শান্তির ঠিকানা দিলেন প্রভা

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

‘গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ’, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

১০

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১১

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

১২

খুলনায় মসজিদে নামাজের সময় এলোপাতাড়ি গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৩

রংপুরের তারাগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১০ কর্মকর্তার বিরুদ্ধে সরকারী তিন দপ্তরে লিখিত অভিযোগ !

১৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত- ৫

১৬

তারাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইকরচালী উচ্চ বিদ্যালয়ে চারা রোপণ

১৭

জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেলেন ডা: ফারুকী

১৮

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

১৯

পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক।।ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে উদ্ধার

২০