দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৪০ 

৬০

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমের প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে এই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দীর্ঘ ছয় ঘণ্টা হাসপাতালটি সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

এদিকে হাসপাতালে বিদ্যুতের কন্ট্রোল রুমে আগুন লাগার ঘটনায় পুরো হাসপাতাল অন্ধকারে ছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর কয়েকটি ওয়ার্ডে আংশিক বিদ্যুৎ সরবরাহ করা গেলেও নেফ্রোলজি, হৃদরোগ, গাইনি, কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড অন্ধকারে। ফলে জরুরি অপারেশন ও সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় পুরো হাসপাতালে রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনরা দ্রুত হাসপাতালের বাইরে আসার চেষ্টা করেন। এ সময় পড়ে গিয়ে অন্তত ৪০ জন আহত হন।

বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের পরিচালকের কার্যালয়, হৃদরোগ বিভাগ, প্যাথলজি ওয়ার্ড, চর্ম ও যৌন ওয়ার্ড, কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড, নেফ্রোলজি ওয়ার্ডে বিদ্যুৎ ছিল না। ফলে রোগীরা প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েছেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, দোতলায় নেফ্রোলজি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী সফিউল আলমকে কোলে করে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামানোর সময় তার দুই ভাতিজা পড়ে গিয়ে আহত হন। ওই সময় কিডনি রোগী সফিউলও আহত হন। ওই ওয়ার্ডের অন্তত ১৫ জন রোগী তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে আহত হন। অপরদিকে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ও সদ্য জন্ম নেওয়া শিশুদের নিয়ে তিনতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কয়েকজন শিশু আহত হয়।

গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী মমতাজ বেগম জানান, পাঁচ দিন আগে তার শিশুকন্যার জন্ম হয়েছে। আগুন লাগার খবর শুনে তিনি শিশুসন্তানকে নিয়ে নিচে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন। এ ছাড়াও জরুরি বহির্গমন সিঁড়ি দিয়ে অনেকেই নিচে নামেন। এ সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন আহত হন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উপপরিচালক ডা. মোহা. আব্দুল মোকাদ্দেম বলেন, ‌শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সব ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/22/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০