News Admin
২৫ অক্টোবর ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাণীনগরে মোটরসাইকেল চুরি, জনসাধারণের সহযোগিতায় উদ্ধার; গ্রেপ্তার ৩

৫১

 

মোঃ আরিফ হোসেন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতা ও থানা পুলিশের সহায়তায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে। এ সময় সন্দেহভাজনদের কাছ থেকে চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মো. ফেরদৌস সরদার (৩০), পিতা মো. জামাল সরদার, গত ২৩ অক্টোবর রাতে প্রতিদিনের মতো নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি। পরে বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।

একপর্যায়ে ফেরদৌস সরদার তাঁর নিকটাত্মীয় ও রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেন। পরে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরি হওয়া মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয় বলে জানা গেছে।

পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল ও মাইকের বিভিন্ন অংশ জব্দ করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা করা হয়েছে।

চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে নওগাঁ জেলা পুলিশ।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/25/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০