দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

৫০

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্যপণ্য মোড়কজাতকরণ ও বৈধ অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ‘শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই সঙ্গে কারখানাটিতে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, কারখানাটিতে শিশুখাদ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। তবে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাতকরণে মানসম্মত পদ্ধতি অনুসরণ করা হচ্ছিল না। উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি কোনো ধরনের পরীক্ষাগারে পরীক্ষা ছাড়াই পণ্যের মেয়াদ নির্ধারণের অভিযোগও ছিল। এ ছাড়া পণ্যের গুণগত মান যাচাইয়ের জন্য কারখানাটিতে কোনো পরীক্ষাগার (ল্যাব) কিংবা কেমিস্ট ছিল না।

কারখানাটিতে আইস ললি তৈরিতে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এ সময় প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, ‘শিশুখাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/26/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%a1-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০