দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৫১

স্টাফ রিপোর্টার:মুক্তাদির আল সেলিম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাজার গুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং অগ্নি কাণ্ডের ঝুঁকি মোকাবিলায় চারটি বাজারে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানগাড়ি ও অগ্নি নির্বাপক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
উপজেলা হাটবাজার তহবিলের আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে পূর্ব বাজার জৈন্তাপুর, আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার, দরবস্ত বাজার ও হরিপুর বাজারের জন্য এসব সরঞ্জাম বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি বাজারে বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি করে ভ্যানগাড়ি এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে অগ্নি নির্বাপক সরঞ্জাম দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে বাজার গুলোতে ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জাম কাজে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম,৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার,৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী এবং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ-আলম চৌধুরী তোফায়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম।
বাজার ব্যবসায়ী সমিতির প্রতি নিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আবদুল মালেক, আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী হোসেন এবং দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন ও প্রচার সম্পাদক নির্মল দাস।
এ ছাড়া সংশ্লিষ্ট বাজারগুলোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/10/27/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জের সামাদ প্লাজায় ৫১টি মোবাইলসহ প্রায় চার লাখ টাকা চুরি

১

পাইকগাছায় মোবাইলে চাঁদা দাবি: ২৪ ঘণ্টায় আটক -৩

২

গাইবান্ধার মালিবাড়ীর নাপিতপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পালাগানের আয়োজন

৩

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত

৪

সাংবাদিক অলিউল্লাহ খানে’র শুভ জন্মদিন আজ!

৫

জৈন্তাপুরের চার বাজারে পরিচ্ছন্নতা ও অগ্নিনিরাপত্তায় ভ্যানগাড়ি-সরঞ্জাম বিতরণ

৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

৭

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন

৮

পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা

৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের বাড়িতে ভাংচুর – অগ্নিসংযোগ

১০

কিশোরগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান নেতা জালাল আহমেদ ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে হাজারও মানুষের ঢল

১১

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

পাইকগাছার গদাইপুরে ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

১৩

শাহাব উদ্দিন ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা-ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্য ধ্বংস!

১৪

কিশোরগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

১৫

হযরতপুরে চাচার বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ ভাতিজার

১৬

বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির কমিটি গঠন

১৭

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার “আব্দুল্লাহ আল মামুনের” বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

১৯

কিশোর গ্যাং সুজন বিশ্বাসের হাতে মার খেয়ে থানার অভিযোগ, অর্থ না দেওয়ায় মামলা নিলোনা ওসি

২০