দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৭ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগ নলভোগে তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি

৭৭

মো: শাহজালাল সুমন,তুরাগ ঢাকা:- রাজধানীর তুরাগ এলাকার অবকাঠামোগত উন্নয়নকে আরও বেগবান করতে ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ডের চন্ডালভোগ এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে যে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনের তুরাগ এলাকায় আজ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে তুরাগের অনেক এলাকায় একটি ইটও বসানো হয়নি। অবহেলিত সেইসব এলাকাকে উন্নয়নের আওতায় এনে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাস্তা, ড্রেনেজ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজ থেকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস নির্মূল করাই হবে এ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনো নেতাকর্মী যদি এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৬ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, তুরাগ থানা বিএনপির আহবায়ক আমান উল্লাহ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবু তাহের খান আবুল, আলমাস আলী, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ দুলাল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, ৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা আজহার আলী আজা,ঢাকা মহানগর সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিক, সাধারণ সম্পাদক সানজিদ সুমন, ছাত্রদলের সভাপতি জাকির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে চন্ডালভোগ এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নয়নের এ ধারাবাহিকতা তুরাগের সামগ্রিক জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/07/%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে গোল্ডকাপ ফুটবলের মেগা ফাইনাল: প্রতিমন্ত্রী ও এমপির উপস্থিতিতে লক্ষাধিক দর্শকের উপচে পড়া ভিড়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

১০

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১২

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১৩

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৫

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৬

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৭

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৮

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

২০