দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
২৯ মে ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় অসহায়, দুস্থ, বিধবা ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে ডাক্তার শহিদুল্লা -জাহানারা ফাউন্ডেশন

৩২

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে অসহায়, দুস্থ, বিধবা ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশন।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও শিক্ষাবৃত্তি, বিধবা ভাতা, চিকিৎসা সহায়তা ও গৃহ নির্মাণ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বড় আজলদি গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়। একইসঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও হতদরিদ্র মানুষের হাতেও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নের ৯৫ জন দুস্থ ও অসহায় বিধবা নারীর মাঝে বিধবা ভাতা প্রদান করা হয়। এছাড়া ৬৫ জন অসহায় মহিলাকে আর্থিক সহায়তা এবং ৭৩ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি ৮ জন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা ভাতা প্রদান করা হয়, যাতে তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন। অনুষ্ঠানে একটি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে সহযোগিতার ঘোষণাও দেওয়া হয়, যা উপস্থিত মানুষের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সাইদুল হক শাহীন, মাহবুব হক (আদিল), ডা. ওমর ফারুক, আয়েশা সিদ্দিকা এবং ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শহীদ মো. আজিজুল হক আসাদ, সভাপতি, ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সহায়তা পাওয়া অনেকেই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে যখন সমাজে স্বার্থপরতা ও বৈষম্য বাড়ছে, তখন ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো মানুষের মাঝে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে অসহায় নারী, অসুস্থ ব্যক্তি ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানবিক সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমকে কেন্দ্র করে সুবিধাভোগীদের মুখে হাসি ফুটে ওঠে। এলাকাবাসীর মতে, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে এখনও অনেক মানুষ দারিদ্র্য ও নানা সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। বিশেষ করে দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করলে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হতে পারে। বক্তারা আরও বলেন, শিক্ষার প্রসার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ডাক্তার শহিদুল্লা-জাহানারা ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সহধর্মিণী জাহানারা শহিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবান ও শিক্ষিত মানুষ যদি মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসেন, তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দারিদ্র্য অনেকাংশে কমে আসবে। সমাজের প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবসেবার মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সহযোগিতা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া। একজন শিক্ষার্থী যখন আর্থিক সংকটের কারণে ঝরে পড়ে, তখন সমাজও একজন সম্ভাবনাময় মানুষকে হারায়। তাই সমাজের সবাইকে শিক্ষাবান্ধব ও মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/05/29/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে যৌনকর্মীদের ভিড়

মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু

জৈন্তাপুর সদরে “চঁন্দ্রবিন্দু’র” র‍্যাফেল-ড্র অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে জিগাতলায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত

মন্ত্রীসভায় নতুন মুখ নিয়ে আলোচনায় এমপি আবুল হোসেন খান

দিনাজপুর বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেপ্তার

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃস্টে বউ-শ্বাশুড়ীর মৃত্যু

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি

১১

পাকুন্দিয়ায় ‘অনার্স এন্ড মাষ্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ইমন,সাধারণ সম্পাদক রাব্বী

১২

জলবায়ু রক্ষায় কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৪

তারাগঞ্জে রোড ডিভাইডারে ধাক্কা লেগে নাবিল পরিবহনের বাস উল্টে গেল: চালকের বেপরোয়া গতি

১৫

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

১৬

“শেষ কবে মাংস খেয়েছি, মনে নেই”— ক্যান্সার আক্রান্ত জাহানারার চোখে আনন্দের জল

১৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

বালাগঞ্জে বৃক্ষরোপণ : অপরাধীদের কঠিন বার্তা দিলেন এমপি মালিক

১৯

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

২০