নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান ও মোঃ আজাহার। তারা উভয়েই নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের বাসিন্দা এবং মোঃ সলেমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক আইনের একটি মামলায় আদালত তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তারা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশলে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন