দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১২ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

৩১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম

জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম,লামনীগ্রাম এলাকার বাসিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বরেণ্য আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি——-রাজিউন)।

মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল (৬০) বছর।

১০ জুন বুধবার রাত ১২ টার দিকে তিনি সিলেট শহরের একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সন্তান, ভাই-বোন আত্মীয় স্বজন সহ তারঁ অসংখ্য শিক্ষার্থী এবং গুনগ্রাহী রেখে গেছেন।

(১১ জুন বৃহস্পতিবার) বাদ জোহর উপজেলার ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার সর্বস্থরের কয়েক হাজার মানুষ অংশগ্রহন করেন।

পরে তারঁ কর্মস্থল লামনীগ্রাম মাদ্রাসা গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সমাজসেবী আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সেক্রেটারী মাওলানা এবাদুর রহমান, সিলেট মহনগর শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক চৌধুরী, হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির বাগেরখালী, লামনীগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা তরিক উল্লাহ,(ভারপ্রাপ্ত) মুহতামিম মাওলানা আব্দুল কুদুছ সহ আরও কয়েকজন আলেম-উলামা। দোয়া পরিচালনা করেন কানাইঘাট দারুল উলাুম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আলীম উদ্দিন দুর্লভপুরী।

জানাযার নামাজে ইমামিত করেন মরহুমের পুত্র হাফিজ মাওলানা আসজাদুর রহমান। জানা গেছে, বুধবার সকালে তিনি হৃদরোগ জনিত ব্যথা অনুভব করলে সকালে তাকে সিলেট নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে তিনি সিলেট শহরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তারঁ মৃত্যুর সংবাদ রাতে ছড়িয়ে পড়লে উপজেলার আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

গভীর রাতেই লামনীগ্রামে তার নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। মরহুম মাওলানা আব্দুল জব্বার জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম হিসেবে তিন দশকেরও বেশি সময়ে দায়িত্ব পালন করেন। বহু শিক্ষার্থী তাঁর হাত ধরে আলেম উলামা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

ধর্মীয় শিক্ষা বিস্তার ও সমাজসেবামূলক কাজে তিনি এলাকায় ব্যাপক শ্রদ্ধা ও গ্রহণ যোগ্য একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। মাওলানা আব্দুল জব্বারের মৃত্যুতে জৈন্তাপুর উপজেলাবাসী একজন অভিভাবক আলেমকে হারিয়েছেন।

বক্তারা বলেন, মাওলানা আব্দুল জব্বার (রহ.) ছিলেন একজন নিরহংকার, প্রজ্ঞাবান, দূরদর্শী ও জনদরদি আলেমে দ্বীন। তিনি সারাজীবন দ্বীনের খেদমত, শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।

তাঁর চরিত্রে ছিল সততা, বিনয় ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য একজন অভিভাবক, পরামর্শদাতা ও আস্থার প্রতীক ছিলেন।বক্তারা আরও বলেন, তাঁর ইলম, তাকওয়া, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি অসংখ্য ছাত্র,আলেম ও দ্বীনদার মানুষ গড়ে তুলেছেন, যারা তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে সমাজের কাজ করে যাবেন। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গন, শিক্ষা জগৎ এবং সর্বস্তরের মানুষ একজন নিবেদিতপ্রাণ অভিভাবক, সৎ পথপ্রদর্শক ও দরদী মানুষকে হারিয়েছেন। তারঁ এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তারঁ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রবীণ আলেম মাওলানা আব্দুল জব্বারের মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তারঁ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/12/%e0%a6%9c%e0%a7%88%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

১০

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১১

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১২

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১৩

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৪

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৫

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৬

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৭

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৮

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৯

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

২০