দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১২ জুন ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

৩০

স্টাফ রিপোর্টার

কুমিল্লার লালমাই উপজেলায় ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাসার ও তার শ্যালক সাফায়েত ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলার বিভিন্ন এলাকার সহজ-সরল মানুষের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর তারা আত্মগোপনে চলে গেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার মালিবাগের মৌচাক টাওয়ারে একটি অফিস দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর কার্যক্রম পরিচালনা করতেন। ভুক্তভোগীদের অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে পাঠানোর আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফলে বহু পরিবার এখন আর্থিক সংকটে পড়েছে।

‎অভিযোগ রয়েছে, আবুল বাসারের বাড়ি উপজেলার আলীশ্বর এলাকায় হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি এলাকায় অবস্থান করছেন না। অন্যদিকে, সাফায়েত ইসলামের বাড়ি বেলঘর দক্ষিণ ইউনিয়নের কেদারদুয়ার এলাকায় হলেও তাকেও দীর্ঘদিন ধরে এলাকায় দেখা যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎ভূলইন উত্তর ইউনিয়নের বাসিন্দা সোলাইমান বলেন, “আমার ছেলেকে ইউরোপে পাঠানোর কথা বলে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। এখন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।”

‎একই ইউনিয়নের সদস্য আবদুল মতিন মজুমদার অভিযোগ করেন, “আমার ছেলেকে পর্তুগাল পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা নেওয়া হয়েছে। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছে।”

‎অভিযুক্তদের সন্ধান না পাওয়ায় টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ভুক্তভোগীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/12/%e0%a6%87%e0%a6%89%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১০

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১১

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১২

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৩

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৪

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৫

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৬

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৭

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৮

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

২০