দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
৬ জুন ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামে ৫০ শয্যা, কামে ৩০টিও নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন নিজেই এক ‘রোগী’

৭৮

মোঃ সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি,

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে-কলমে ৫০ শয্যায় উন্নীত হলেও বাস্তবে এর সেবা ও পরিবেশের চিত্র অত্যন্ত করুণ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালটি এখন শুধু নামেই রয়েছে, কাজের ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না।

৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৩০টি বেডও খুঁজে পাওয়া দুষ্কর। তার ওপর হাসপাতালের ভেতরে ও বাইরের নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ সুস্থ মানুষকেও অসুস্থ করে তোলার জন্য যথেষ্ট। ​ভুক্তভোগী এলাকাবাসী ও রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি এই চিকিৎসালয়টি পরিচ্ছন্ন রাখার ব্যাপারে কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের একটি অন্ধকার গলির ভেতর বা ড্রেনের পাশে জমে আছে কুচকুচে কালো ও দুর্গন্ধযুক্ত পানি। সেই নোংরা পানির ওপর ভেসে বেড়াচ্ছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ওষুধের খোসা ও নানাবিধ মেডিকেল বর্জ্য।

দীর্ঘদিন ধরে এই নোংরা পানি ও ময়লা জমে থাকায় সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালের সীমানার ভেতরের বাগানের চারপাশ এবং ড্রেনগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সুন্দর কিছু গাছপালা থাকলেও তার আড়ালে জমে আছে প্লাস্টিকের ওয়ান-টাইম কাপ, পলিথিন এবং বিভিন্ন বর্জ্যের স্তূপ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বালাই না থাকায় হাসপাতালের এই বহিরাঙ্গনটি এখন মরণব্যাধি ডেঙ্গু ও ম্যালেরিয়া ছড়ানোর উপযুক্ত স্থানে পরিণত হয়েছে।হাসপাতালের এই বেহাল দশা ও নোংরা পরিবেশের বিষয়ে যোগাযোগ করা হলে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদ্দুলা বলেন, “যত দ্রুত সম্ভব ময়লাগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হবে।”অন্যদিকে, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন এ প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মেডিকেল পরিদর্শনে গিয়ে যদি এমন ময়লা-আবর্জনা চোখে পড়ে, তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালে মানুষ আসে সুস্থ হতে, কিন্তু তারাগঞ্জ হাসপাতালের যে পরিবেশ, এখানে ভালো মানুষ এলে রোগাক্রান্ত হয়ে বাড়ি ফিরবে।” এলাকাবাসীর পক্ষ থেকে এই অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানিয়ে হাসপাতাল চত্বর দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রোগীদের জন্য উপযুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষ এখন প্রশাসনের দেওয়া আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চান।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/06/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%a8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

১০

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১১

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১২

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১৩

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৪

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৫

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৬

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৭

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৮

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৯

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

২০