দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৬ জুন ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর

৩৬

মোঃ জুয়েল রানা ভ্রাম্যমান প্রতিনিধি প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সাচিলাপুর বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল ও দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দারিয়াপুর গ্রামের শহীব শেখ (৩৫), তারাউজিয়াল গ্রামের প্রবল (৪০) ও শাহজাহান (৩৫) নামে ৩ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকম, মেঘা সুইটস এন্ড কনফেশনারী মিষ্টান্ন ভান্ডার ও আলম মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকমে দারিয়াপুর গ্রামের শাহীব শেখ মোবাইলে টাকা রিচার্জ করতে যান। এ সময় হৃদয় টেলিকমের মালিক তারাউজিয়াল গ্রামের প্রবল ভূলক্রমে রিচার্জের টাকায় মিনিট ঢুকিয়ে দেয়। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সুত্রপাত হয়ে সেটা সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় মুহুর্তেই সাচিলাপুর বাজার এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। শনিবার সকালে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে দু-গ্রামের মধ্যে বিরাজমান সমস্যা সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/06/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১০

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১১

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১২

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৩

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৪

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৫

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৬

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৭

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৮

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

২০