দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
৭ জুন ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়েরবাগে গণমাধ্যম কর্মীদের জম-জমাট ঈদ পুনর্মিলনী

৪৬

সুমন চৌধুরী

রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাস স্ট্যান্ডে কদমতলী থানা সাংবাদিক ক্লাব প্রাঙ্গণে বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পযন্ত এক সাংবাদিক মিলন মেলা অনুষ্ঠিত হয়।

তবে কোন সাংগঠনিক ব্যানার ছাড়া সকলে মিলে কাধে কাধ মিলিয়ে হালকা বৃষ্টির মধ্যেও চমৎকার ভাবে আয়োজন সফল করতে প্রায় অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত হয়ে আন্তরিকতা প্রকাশ করেছেন। মানবকন্ঠের স্টাফ রিপোর্টার কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমানের প্রস্তাবে প্রাথমিক উদ্যোগ গ্রহন করা হয়। আয়োজন টির কৃতিত্ব ভাগ করে নেয়ার প্রচেস্টায় শুধুমাত্র একটি ক্লাবের ব্যানারে অন্তর্ভুক্ত না রেখে আয়োজন টি উন্মুক্ত করে দেয়া হয় এতে করে দুই আসনের বসবাসরত সাংবাদিক ভাই বোনেরা অংশগ্রহণ করেন। সকালের সময়ের প্রতিনিধি সাংবাদিক ক্লাবের সাবেক দফতর সম্পাদক আরিফুর রহমান সাপ্তাহিক বার্তা বিচিত্রার প্রতিনিধি সাংবাদিক ক্লাবের কালচারাল সেক্রেটারী এম এ এইচ মাসুদের অক্লান্ত পরিশ্রমে মজাদার মাংস খিচুড়ি পরিবেশন করা হয়।

ক্রাইম ডিসকভারির প্রধান সম্পাদক সাংবাদিক ক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, কদমতলী থানা প্রেসক্লাব, ঢাকার সাংগঠনিক সম্পাদক এস কে সবুজ আহমেদ নিজস্ব উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে আলোকিত করে অনুষ্ঠানে আগত কলম সৈনিক ভাইদের ব্যানার ফেস্টুনের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা প্রদর্শন করেন। সাংবাদিক ক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক অর্নবের চমৎকার সাক্ষাৎকার গ্রহন সবাইকে মুগ্ধ করে এছাড়াও একাধিক ক্যামেরা পারসন তাদের ক্যামেরায় এই সাংবাদিক মিলন মেলার দৃশ্য ক্যামেরাবন্দী করেন।এই সময় ঈদের মতোই কোলাকুলি করে ঈদের দিনকেই স্মরণ করা হয়। সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বর্তমান দফতর সম্পাদক ফেস দ্যা পিপলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন কারী রাকিব হোসেনের অসাধারণ বিবৃতিতে পরিস্থিতি অনেক আনন্দ মুখর হয়ে উঠে। সাংবাদিক ক্লাবের সমাজ কল্যান সম্পাদক দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক সাবেক সমকাল, বাংলাদেশ প্রতিদিন, আলোকিত বাংলাদেশের গুরত্বপূর্ণ পদ বহনকারী গণমাধ্যম কর্মী এশিয়ান এইজের সিনিয়র রিপোর্টার আশরাফ আহমেদ, স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক ক্লাবের অর্থ সম্পাদক বাবলু শেখ, নাসির সরদার, অপরাধ বিচিত্রার মামুন, দৈনিক আমাদের সময়ের রিপোর্টার এস আই জয়, দৈনিক মানবকন্ঠের আকতার হোসেন, বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার মো: মাঈনুদ্দীন, অনেকটা ঈদ আনন্দে মেতে উঠেন। দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার সাংবাদিক ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা বৃষ্টি ও তার স্বামীর আগমনে পরিবেশ আরো উৎসব মুখর হয়ে উঠে। মহতি এই আয়োজন আরো সমৃদ্ধি করতে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ভোরের পাতার চীফ রিপোর্টার দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী, কদমতলী থানা রিপোর্টারস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন মাঝি, দৈনিক যুগান্তরের দনিয়া প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ার আকাশ, জয় টিভির চেয়ারম্যান জয় চৌধুরী, সহ আরো অনেকে অনুষ্ঠান স্থলে এসে আয়োজন সাফল্য মন্ডিত করেন। মুক্ত আলোচনায় ঢাকা ০৪ ও ০৫ আসনের মুলধারার বেশির ভাগ গণমাধ্যম কর্মীরা বার বার একটি কথাই পরিস্কার করে উল্লেখ করেন অত্র অঞ্চলে এখনো কিছু নামধারী সাংবাদিক আমাদের আশে পাশেই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ব্যবহার করে (সরকারের অনুমোদন হীন) চালু করে বিভিন্ন ব্যবসায়ী, প্রশাসন ও বিপদগ্রস্ত মানুষ দের সহযোগিতা করার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এদের থেকে নিজেদের দূরে রাখার আহবান করা হয়।

যার যার হাউজে নিজেদের মেধা শ্রম দিয়ে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের চতুর্থ স্তম্ভে অবস্থানরত নিজেদের বিবেক বুদ্ধিকে সচেতন থাকতে ও রাখতে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়। পরিশেষে এভাবেই সবাই এক সাথে পথ চলার ঢৃড় প্রত্যয় প্রকাশ করেন।এই সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/07/%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১০

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১১

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১২

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৩

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৪

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৫

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৬

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৭

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৮

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

১৯

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ​

২০