দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১১ জুন ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

৪৮

কোটালীপাড়া প্রতিনিধিকামরুল হাসান

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার জলবায়ু সহিষ্ণু, টেকসই অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং কোটালীপাড়া পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় পৌরসভা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাগুফতা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন এলজিইডির নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান (রাজন) এবং কোটালীপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা পীযুষ কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব ভক্ত।
এছাড়া কর্মশালায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, ছলেমান শেখ,পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া প্রমুখ বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন এলজিইডি ঢাকার সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন এবং অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান।
বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সুদূরপ্রসারী নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই। প্রকল্পটির আওতায় কোটালীপাড়া পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে, যা দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা হিসেবে কাজ করবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কোটালীপাড়া পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা জানান, এসব মতামত পর্যালোচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালা স্থানীয় জনগণের প্রত্যাশা ও বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি বাসযোগ্য, দুর্যোগ-সহনশীল এবং আধুনিক পৌরসভা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও সুপারিশের ভিত্তিতে কোটালীপাড়া পৌরসভার জন্য একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তাদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

# কামরুল হাসান , ১১. ০৬. ২০২৬

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/11/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

১০

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১১

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১২

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১৩

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৪

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৫

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৬

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৭

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৮

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৯

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

২০