দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪
১১ জুন ২০২৬, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় পাটজাত মোড়ক উপেক্ষা করে পলিথিনের ছড়াছড়ি: বিপন্ন পরিবেশ, নির্বিকার প্রশাসন

২৪

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

খুলনার ডুমুরিয়া উপজেলার সর্বত্র নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারি আইন অনুযায়ী চটের বা পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হলেও প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে বাজারগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে। এতে উপজেলার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি কৃষিজমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে।

বাজারে সয়লাব নিষিদ্ধ পলিথিন সরেজমিনে ডুমুরিয়া সদর বাজার, শাহপুর বাজার, চুকনগর বাজার ও থুকড়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাল, ডাল, সবজি, মাছ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসই দেদারসে পলিথিন ব্যাগে ভরে বিক্রি করা হচ্ছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার করার কথা। কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে পাটজাত ব্যাগের ব্যবহারে চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীদের দাবি, পাটের ব্যাগের চেয়ে পলিথিন অনেক সস্তা ও সহজলভ্য হওয়ায় ক্রেতারাও এটি বেশি পছন্দ করছেন।

পরিবেশ ও কৃষিতে মারাত্মক বিপর্যয়। স্থানীয় পরিবেশকর্মীদের মতে, পলিথিন অপচনশীল হওয়ায় তা দীর্ঘ সময় মাটিতে আটকে থাকে। ডুমুরিয়ার বিভিন্ন নালা, ড্রেন ও জলাশয় এখন পলিথিনের দখলে, যার কারণে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এছাড়া কৃষিজমিতে পলিথিন আটকে থাকায় মাটির পুষ্টি উপাদান ও বাতাস চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যা উপজেলার প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি কৃষিখাতের (বিশেষ করে ফসলি জমি ও সবজি চাষে) জন্য দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের বক্তব্য। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। উপজেলার প্রধান প্রধান বাজারগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমরা দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। আইন অমান্য করে যারা নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের বক্তব্য
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসস সবিতা সরকার বলেন,”পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা এবং পাটজাত মোড়কের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন হওয়া জরুরি। আমরা শীঘ্রই বাজার কমিটিগুলোর সাথে বসব এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা হবে।”সম্প্রতি ডুমুরিয়া বাজারে ড্রেন নির্মাণ হলেও অতিসত্বর
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ট্রেনের মধ্যেই ফেলে দিয়ে ভরাট হয়ে গিয়েছেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/06/11/%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ae%e0%a7%8b%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%89%e0%a6%aa/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ

দেড় শতাধিক ত্যাগী নেতার প্রশ্ন—আন্দোলন-সংগ্রামের ইতিহাস কি শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবে?

সমাজসেবায় জনপ্রিয়তা বাড়ছে পারভেজের, অসহায়দের মাঝে খাদ্য বিতরণ

ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে তারাগঞ্জে শিক্ষক বরখাস্ত

হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জার, ভোগান্তিতে ব্যবহারকারীরা

রংপুর কোতোয়ালি থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর ১১ পুলিশ সদস্য বরখাস্ত

বাকেরগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

১০

ইউরোপে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ, কোটি টাকা নিয়ে উধাও শ্যালক-দুলাভাই

১১

সিংড়ায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১২

বিজিবি-র‍্যাব- পুলিশের সমন্বয়ে নিরাপত্তা বলয়! পলাশবাড়ীতে রাম মুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন

১৩

স্থগিতাদেশ প্রত্যাহার, পুনরায় বহাল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি

১৪

মানবসেবায় অবদানের স্বীকৃতিতে যুক্তরাজ্যে ইউকে টিভি বিডি’র সম্মাননা পেলেন “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

১৫

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

১৬

পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা

১৭

শিশুশ্রম নির্মূলের আইন আছে নজরদারি নেই, ১০ লাখের বেশি শিশু ঝুঁকিতে

১৮

কোটালীপাড়া পৌরসভায় ১০২ কোটি টাকার বাজেট ঘোঘণা

১৯

জৈন্তাপুরে বরেণ্য আলেমেদ্বীন মাওলানাআব্দুল জব্বারের দাফন সম্পন্ন

২০