গাইবান্ধা প্রতিনিধি
পলাশবাড়ীতে বিশ্বের ২য় বৃহত্তর রামমুর্তি নির্মান বন্ধের দাবিতে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামী বাংলাদেশ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মাও: শাহ আলম ফয়েজি।
এসময় পলাশবাড়ী উপজেলা ইমাম ওলামা পরিষদ নেতৃবৃন্দ ছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ, ফেহাজত ইসলামসহ বেশ কয়েকটি ইসলামি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন