News Admin
৬ জুলাই ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ব্যবস্থাপনায় দক্ষতার স্বাক্ষর রেখে এবার বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে ডা. এস এম মনিরুজ্জামান

৫২

নিজস্ব প্রতিবেদক

দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন স্বাস্থ্য প্রশাসনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ্য) হিসেবে যোগদান করেছেন ডা. এস এম মনিরুজ্জামান। প্রশাসনিক দক্ষতা, করোনা মহামারির সময় কার্যকর নেতৃত্ব এবং জনবান্ধব কর্মপদ্ধতির কারণে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট মহলে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

ডা. এস এম মনিরুজ্জামান সর্বশেষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় দেড় বছরের বেশি সময় উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, সেবার মানোন্নয়ন এবং সমন্বয় সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এরও আগে একই প্রতিষ্ঠানে টানা চার বছর সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়।

বিশ্বব্যাপী করোনা মহামারির সংকটকালীন সময়ে দক্ষিণাঞ্চলের প্রায় দেড় কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ব্যবস্থাপনার ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করে বিশেষ সুনাম অর্জন করেন ডা. মনিরুজ্জামান। করোনা রোগীদের চিকিৎসা, আইসোলেশন ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের সমন্বয় এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়।
পেশাগত দায়িত্বের পাশাপাশি শিক্ষা জীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং পরবর্তীতে স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয়ে বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ্য) হিসেবে তাঁর নতুন দায়িত্ব স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। বিশেষ করে বিভাগজুড়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন, হাসপাতাল ব্যবস্থাপনায় গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/06/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০