দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

৪০

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ১৩৮ নম্বর বড়পাশা রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকাস্থ বরিশাল জেলা স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সরকারি তিতুমীর কলেজ)-এর এডভাইজার জসীমউদ্দীন মল্লিক।

সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জসীমউদ্দীন মল্লিক, সহ-সভাপতি হিসেবে মিজানুর রহমান, সদস্য সচিব হিসেবে অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম এবং সদস্য হিসেবে মোঃ ইউনুস মল্লিক, সাবেক সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নিয়ে মোট ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের সংশ্লিষ্ট নথিতে উপজেলা শিক্ষা কমিটি, উপজেলা শিক্ষা অফিস এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জসীমউদ্দীন মল্লিক বলেন, “১৩৮ নম্বর বড়পাশা রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন ভাই, প্রিয় বন্ধু বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক ভাই এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

নবগঠিত ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/09/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০