দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৮ জুলাই ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় এক রাতে তিন ঘরে ডাকাতি, লুটপাট শেষে ভাত-তরকারি খেয়ে পালাল ডাকাত দল

৭২

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় আবারও সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের হিমছড়ি পাড়া ২ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। ডাকাত দল পরপর তিনটি বসতঘরে হানা দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন, নতুন কাপড়চোপড়সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়দের বিস্মিত করেছে আরেকটি বিষয় ডাকাতরা লুটপাটের পাশাপাশি ঘরে থাকা রান্না করা ভাত-তরকারিও খেয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো গরু ব্যবসায়ী আহমদ হোসেন, ছৈয়দ আমিন এবং গুরা পুতুরের পরিবার।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ১০ থেকে ১১ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পাহাড়ি এলাকা থেকে নেমে আসে। প্রথমে তারা ছৈয়দ আমিনের বাড়িতে প্রবেশ করে একটি মোবাইল ফোন নিয়ে যায় এবং রান্না করা ভাত-তরকারি খেয়ে বেরিয়ে পড়ে। এরপর গুরা পুতুরের বাড়িতে হানা দিয়ে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে। সেখানেও তারা রান্না করা খাবার খেয়ে চলে যায়।
এরপর ডাকাত দল গরু ব্যবসায়ী আহমদ হোসেনের বাড়িতে প্রবেশ করে। পরিবারের পাঁচ সদস্যকে এক কক্ষে জড়ো করে তাদের হাত পেছনে বেঁধে জিম্মি করে রাখা হয়। পরে ঘরে থাকা প্রায় লক্ষাধিক টাকা, নতুন কাপড়চোপড় এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আহমদ হোসেন জানান, ডাকাতরা প্রথমেই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তাকে বুকে লাথি ও হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। তার স্ত্রীকে দা দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। পরে ছেলেকে মারধর শুরু করলে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি ঘরে থাকা সব টাকা-পয়সার অবস্থান জানিয়ে দেন। এরপর ডাকাতরা নগদ অর্থ ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পুরো হিমছড়ি পাড়া এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় ডাকাত দল বারবার এমন ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে। তারা নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুর রহিম বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। আমার বাবা গুরুতর হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপরও বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছি। ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন ও ডাকাতদের শনাক্তে কাজ শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/08/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০