দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১১ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত

৪২

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুুষ্ঠত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ করে এর উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জয়ন্ত সেন দিপু।

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও সদস্য এডভোকেট মলয় চক্রবর্তী রাজু।

এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাধাকান্ত সূত্রধর,জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অজিত রায়,শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরীূ টপ্পা,তাহিরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গণেশ তালুকদারসহ আরো অনেকেই্ ।

বক্তারা বলেন,এই দেশে সংখ্যালঘুরা কিন্তু ভানের পানিতে ভেসে আসেনি। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন সি আর দত্ত,মুক্তিযুদ্ধের সংগঠন প্রয়াত সুরজ্ঞিত সেন গুপ্তসহ অনেকেই। কিন্তু স্বাধীনতা পরবর্তী এই দেশে বিভিন্ন সরকারের সময় সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয়ে বার বার আক্রমন করে প্রতিমা ভাংচুর করা হয়েছে। তারা বলেন,গত কিছুদিন আগে তাহিরপুরের বাদাঘাট এলাকার গড়কাটি গ্রামে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবকের বিরুদ্ধে মিছিল করে বসতঘর ও মন্দিরে ও হিন্দুদের দোকানপাঠে হামলা ভাংচুর করা হয়। এই ছেলেকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠালে ও যারা নিরপরাধ হিন্দুওেওদর বাড়িঘরে হামলা ও ভাংচুর করেছে এবং পলাশবাড়িতে রামের প্রতিকুতিতে জুতা নিক্ষেপ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের দাবি জানান এবং সংখ্যালঘুদের অর্পিত সম্পত্তি ও সংখ্যালঘু আইন এবং সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান। দেশের সার্বিক অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।তারা আরো বলেন, সম্প্রীতির জেলা সুনামগঞ্জে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই ঐতিহ্যকে যেকোনো মূল্যে অক্ষুন্ন রাখতে হবে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। সম্মেলনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী সুধীজন অংশ নেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/11/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a6%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০