দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১২ জুলাই ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে নবোদয় হাউজিংয়ে মানবিক সংকট, ক্ষতিগ্রস্ত ৩০০–৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

৪২

রিপোর্টার শাফায়েত হোসেন

রাজধানীর আদাবর ও মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে চরম মানবিক সংকট। জলাবদ্ধতায় প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবার দুর্বিষহ জীবনযাপন করছে। অনেক বাড়িতে কোমরসমান পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ঘরে পানি ঢুকে আসায় আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার রান্না করতে পারছে না। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ছোট ছোট শিশু, বৃদ্ধ ও নারীদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। দিনমজুর ও নিম্নআয়ের মানুষ কাজ করতে না পারায় অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে।

এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকরা সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন এলাকার দুই ব্যবসায়ী মিরাজ ও সিরাজ। তারা নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।

মিরাজ ও সিরাজ বলেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজ যারা বিপদে আছেন, তাদের জায়গায় আমরাও থাকতে পারতাম। আল্লাহ আমাদের ভালো রেখেছেন, তাই আমাদের দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেন, তাহলে অনেক পরিবার এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে।
স্থানীয় বিএনপির সাবেক ইউনিট সম্পাদক মোহাম্মদ সানা মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে ছোট ছোট শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন।
তিনি বলেন,
রাজনীতি বড় বিষয় নয়, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। মানুষ মানুষের জন্য ও এই মূল্যবোধ থেকেই আমি কাজ করছি।
তিনি আরও বলেন,
আমি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। কিন্তু জলাবদ্ধতার এমন স্থায়ী সমাধান আজও দেখিনি। সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেকবার এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
সানা মিয়া দাবি করেন, নবোদয় হাউজিং এলাকায় বৃহত্তর ময়মনসিংহ ও কিশোরগঞ্জ অঞ্চলের বহু মানুষ বসবাস করেন। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন,
আমি চাই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করুক। পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষ যেন এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোরও একটাই দাবি—দ্রুত জলাবদ্ধতা নিরসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করা। তাদের ভাষ্য, দ্রুত সহযোগিতা না পেলে মানবিক সংকট আরও গভীর হবে।
স্থানীয়দের আহ্বান, মানবিক এই দুর্যোগে সবাই এগিয়ে আসুন। যার যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান। মানবিক সহায়তাই পারে শত শত অসহায় পরিবারের মুখে আবারও স্বস্তির হাসি ফিরিয়ে আনতে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/12/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০