দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৩ জুলাই ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যায় ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু, ক্ষতি ৩০ কোটি টাকা

৫৬

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ব্যাপক প্রাণিসম্পদ ধ্বংস হয়েছে। সরকারি প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্যায় বিভাগের পাঁচ জেলায় ১ লাখ ১২ হাজার ৮২৭টি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে। এতে খামার ও পশুখাদ্য ধ্বংসসহ সব মিলিয়ে আনুমানিক ৩০ কোটি ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর গত ১২ জুলাই (রবিবার) এই প্রাথমিক ক্ষয়খতির প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মারা যাওয়া প্রাণীদের মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ১১ হাজার ৯৮টি মুরগি এবং ১ হাজার ৫২১টি হাঁস। কেবল গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যুর কারণে আর্থিক লোকসান হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে গবাদিপশুর খাবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ খাতে মোট ২৫ কোটি ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাক্কলন করা হয়েছে। বন্যার পানিতে মোট ১৮ হাজার ৪৬৮ টন খড়, ঘাস ও দানাদার খাদ্য নষ্ট হয়েছে। এর মধ্যে ১৭ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ১১ হাজার ৯২০ টন খড়, ৬ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৬ হাজার ৪৩০ টন কাঁচা ঘাস এবং প্রায় ৭০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১১৮ টন দানাদার খাদ্য ধ্বংস হয়েছে।

এছাড়া বন্যার কারণে বিভাগের ৩৩টি প্রাণিসম্পদ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, ২ হাজার ১২৬ একর চারণভূমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং ৬৫টি খামারের ৮৩০টি পশুপাখি ক্ষতিগ্রস্ত হয়েছে। খামার সংক্রান্ত এসব ক্ষতিতে লোকসান ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা।

ক্ষয়খতির জেলাওয়ারী বিশ্লেষণে দেখা গেছে, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। এখানে ৩৫টি গরু, ৮৭টি ছাগল, ৪০টি ভেড়া, ১ লাখ ৩৯৫টি মুরগি এবং ১ হাজারটি হাঁস মারা গেছে। কেবল প্রাণীর মৃত্যুর কারণে লোকসান হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা এবং খামার ও খাদ্য নষ্টসহ মোট ক্ষতি দাঁড়িয়েছে ২৮ কোটি ১৭ লাখ টাকা।

কক্সবাজার জেলায় বন্যায় ৮টি গরু, ১২টি ছাগল, ৭ হাজার ৫০৩টি মুরগি এবং ৫২১টি হাঁসের মৃত্যু হয়েছে। প্রাণীর মৃত্যুর কারণে এখানে ৭৭ লাখ ৯১ হাজার টাকা এবং খামার ও খাদ্যসহ মোট লোকসান হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকা।

পার্বত্য জেলা বান্দরবানে ১টি গরু, ১০টি ছাগল এবং ১ হাজারটি মুরগির মৃত্যু হয়েছে। এখানে প্রাণীর মৃত্যুর কারণে ৫ লাখ টাকাসহ মোট ক্ষতি প্রাক্কলন করা হয়েছে ১২ লাখ টাকা। রাঙ্গামাটি জেলায় ১টি গরু, ১১টি ছাগল এবং ১ হাজার ৫০০টি মুরগি মারা গেছে। প্রাণীর মৃত্যুর লোকসান ৬ লাখ ১৫ হাজার টাকাসহ জেলাটিতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার টাকা।

অন্যদিকে বিভাগের মধ্যে সবচেয়ে কম ক্ষতি হয়েছে খাগড়াছড়িতে। এখানে ৩টি ছাগল এবং ৭০০টি মুরগি মারা গেছে। প্রাণীর মৃত্যুর লোকসান ১ লাখ ৮৫ হাজার টাকাসহ খাদ্য বিনষ্টসহ মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ১৫ হাজার টাকা।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষয়খতির খতিয়ানটি প্রাথমিক। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর এবং মাঠ পর্যায়ে পুনর্বিশ্লেষণ সম্পন্ন হলে সামগ্রিক ক্ষয়খতির পরিমাণ আরও বাড়তে পারে। তারা আরও যোগ করেন, ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসন এবং জরুরি গবাদিপশুর খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/13/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০