দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ জুলাই ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে জৈন্তাপুরে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা।

৫৮

জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মানবপাচার, পুশইন (অবৈধ অনুপ্রবেশ), মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

সভা সঞ্চালনা করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর (১৯)বিওপির কমান্ডার সিকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের ইন্সপেক্টর চান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল আহমেদ রাজু, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, সাবেক সভাপতি এম. এম. রুহেল,জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

পাশাপাশি উপজেলার ছয়টি ইউনিয়নের নারী ও পুরুষ ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিটি ইউনিয়নের পক্ষ থেকে একজন গ্রাম পুলিশ সদস্য, একজন সাধারণ ইউপি সদস্য এবং একজন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নিজ নিজ এলাকার মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান পরিস্থিতি তুলে ধরে প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আগামী শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালানের ভয়াবহতা সম্পর্কে ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ এসব অপরাধ সম্পর্কে আরও সচেতন হন।

সভায় উপস্থিত সাংবাদিকরা মানবপাচার, পুশইন ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ, জনমত গঠন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যমের কার্যকর অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, “সীমান্তবর্তী জৈন্তাপুরকে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালানমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ, তথ্যভিত্তিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

“সভা শেষে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/15/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b6%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95-%e0%a6%93-%e0%a6%9a%e0%a7%8b/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০