দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৫ জুলাই ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাঁটুপানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য ১৩২ শিক্ষার্থী, দুর্ভোগে বদলগাছীর গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪৫

মোঃ হিমেল হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি

বর্ষা মৌসুম এলেই নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ে প্রবেশের একমাত্র সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে ১৩২ জন শিক্ষার্থীকে।

সম্প্রতি বিদ্যালয় ছুটির পর দেখা যায়, ছোট ছোট শিক্ষার্থীরা কাঁধে স্কুলব্যাগ ও হাতে জুতা নিয়ে পানির মধ্য দিয়েই বাড়ির পথে ফিরছে। অনেকেই বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কায় ব্যাগ মাথার ওপর তুলে পথ অতিক্রম করছে। ভেজা পোশাক ও কাদামাখা পথ তাদের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি কোনো দুর্গম এলাকায় নয়। তারপরও বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
অভিভাবকদের ভাষ্য, প্রতিদিন পানি পেরিয়ে যাতায়াত করায় শিশুদের বই-খাতা ও পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। ছোট শিশুদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শুধু যাতায়াতের পথই নয়, বিদ্যালয়সংলগ্ন একটি ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসার চেষ্টা করছে। তবে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বিষয়টি ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের যাতায়াত সমস্যা সমাধানে নতুন সড়ক নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশা করা হচ্ছে।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াতব্যবস্থা উন্নয়নে প্রশাসন কাজ করছে। গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা সমস্যাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এলাকাবাসীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সড়ক সংস্কারের কাজ শুরু করা হোক।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/15/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%81%e0%a6%9f%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

Magma Crack exe Final x86x64 Lifetime

১০

Nik Collection (by DxO) Portable Windows 11

১১

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১২

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৩

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৪

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৫

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৭

Gothic 1 Remake 2026

১৮

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

১৯

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

২০