দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
১৯ জুলাই ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সাবেক সেনা সদস্য আমির আলীর নির্বাচনী প্রচারণা শুরু

৩৭

এন এস. ফারুক, স্টাফ রিপোর্টার, রংপুর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আমির আলী।

প্রায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তিনি তার আনুষ্ঠানিক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। পরিবেশবান্ধব এই উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ ও তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আমির আলী তারাগঞ্জের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম নজরুল ইসলাম ছিলেন এলাকার প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিনি শুধু ঐতিহ্যবাহী তারাগঞ্জ হাটের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান সংগঠকই ছিলেন না, বরং তারাগঞ্জ থানা গঠনেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল।

পারিবারিক এই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতা ধরে রেখেছেন আমির আলীর বড় ভাই শাহিনুর ইসলাম মার্শাল। তিনি কুর্শা ইউনিয়নের একাধিকবারের সফল চেয়ারম্যান হিসেবে সততার সাথে জনগণের সেবা করেছেন। সেই ধারাবাহিকতায় এবার কুর্শার হাল ধরতে চান আমির আলী।

ব্যক্তিগত জীবনে ক্রীড়াপ্রেমী আমির আলী দীর্ঘদিন ধরে তরুণ ও যুবসমাজের কল্যাণে কাজ করছেন। এলাকার যুবকদের মাদক থেকে ফিরিয়ে খেলার মাঠে আনতে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় খেলাধুলার আয়োজন করেছেন। এছাড়া এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র তারাগঞ্জ হাটের উন্নয়ন এবং হাটকে সম্পূর্ণরূপে চাঁদাবাজিমুক্ত করতে তিনি বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

আসন্ন নির্বাচনকে ঘিরে আমির আলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, পরিবেশ রক্ষা, চাঁদাবাজি প্রতিরোধ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করছেন। যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

স্থানীয় সচেতন মহলের মতে, পারিবারিক ঐতিহ্য, সামাজিক পরিচ্ছন্ন ইমেজ এবং তরুণ সমাজের প্রতি অঙ্গীকারের কারণে কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান পদে সাবেক এই সেনা সদস্য এবার বড় চমক সৃষ্টি করতে পারেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/19/%E0%A6%AC%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%B8/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০