দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে করিমগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ফাঁসের মামলায় চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

৫১

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় ধর্ষক চাচাতো ভাই মো. রায়হানকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ২২ জুলাই সন্ধ্যায় আদালতের পেশকার মোহাম্মদ শাহাদাৎ হোসেন কবীর এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) উৎপল চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত মো. রায়হান উপজেলার হাসানপুর মাস্টার বাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালের ৪ মার্চ বিকেলে করিমগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বের হন। এ সময় তার চাচাতো ভাই মোহাম্মদ রায়হান কৌশলে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে পুনরায় ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে রায়হান ওই ধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করেন।

পরবর্তীকালে ভিকটিম রায়হানকে বিয়ের জন্য চাপ দিলে সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণের ভিডিওচিত্র রায়হান এলাকার তিন যুবককে দেখায়। ঘটনাটি জানতে পেরে ভিকটিম তার মা-বাবা ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানান এবং ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক উৎপল চৌধুরী বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

মামলার রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রায়হান পলাতক ছিলেন। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদুল হক।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/22/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০