দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২২ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে অটোরিকশা চালক মৃত্যু

৪৮

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোকন (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার ২২ জুলাই দুপুরে নিহতের বড় ভাই মোহাম্মদ সুরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত রোকন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া কালিকাবাড়ী এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। অভিযুক্ত রাজিব (২১) একই এলাকার সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরার পথে ভাবুন্দিয়া কালিকাবাড়ী এলাকায় রাজিবের সঙ্গে রোকনের দেখা হয়। পরিবারের দাবি, রাজিবের কাছে রোকনের কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাজিব তার সঙ্গে থাকা আরও দুজন সহযোগীর উপস্থিতিতে টিপ চাকু দিয়ে রোকনের পেটের নিচের বাম পাশে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত রোকনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। টানা নয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত হয়।

রোকনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের বড় ভাই ও মামলার বাদী মোহাম্মদ সুরাফ বলেন, “আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। শুধু নিজের পাওনা টাকা চাইতে গিয়ে তাকে প্রাণ দিতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহতের বড় ভাই মোহাম্মদ সুরাফ বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/22/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০