দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৪ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোট অবৈধ হলে, বর্তমান সংসদ অবৈধ: বিরোধীদলীয় হুইপ

৩৮

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে অন্তর্বর্তী সরকার, বর্তমান সংসদ অবৈধ। জনগণের সাথে তালবাহানা না করে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। ৩০ থেকে ৩৫ হাজার আহত যোদ্ধার সুচিকিৎসার কার্যকর ব্যবস্থা করতে হবে। যারা ইনকাম করতে অক্ষম হয়েছে, প্রতিটি পরিবারের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে। যাদের রায় হয়েছে, শেখ হাসিনাসহ সবাইকে দেশে এনে রায় কার্যকর করতে হবে। আমাদের যুদ্ধ চলতে থাকবে, যতদিন দুর্নীতিমুক্ত সমাজ কায়েম না হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তবে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের মত নিয়ে সেটি বাতিল করেছে। কেউ কেউ বলছে, সংবিধানে গণভোট নেই, গণভোট অবৈধ। গণভোট যদি অবৈধ হয়, তাহলে অন্তর্বর্তী সরকার, বর্তমান সংসদ অবৈধ। জনগণের সাথে তালবাহানা না করে অতিদ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, জনগণ বুঝে গণভোট দেয়নি। জনগণ বুঝে কি বুঝে না, সেটা হাসিনাকে জিজ্ঞেস কইরেন।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তিনি বলেন, এখন শোনা যায় কেউ লন্ডন থেকে মাস্টারমাইন্ড, কেউ শিলং থেকে মাস্টারমাইন্ড। তাদের এই কথা শুনলে ঘোড়ায়ও হাসে। আমরা আন্দোলন করেছিলাম, বেগম জিয়ার নেতৃত্বে বিরোধীদলের নেতাদের ঢাকায় ডেকেছিলাম। সেদিন বেগম খালেদা জিয়া বালুর ট্রাকের সামনে তার কাজের মেয়ে নিয়ে দাঁড়িয়ে ছিল। সেদিন বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ছাড়া সবার ফোন বন্ধ ছিল। আর আজকে অনেকে মাস্টারমাইন্ড হয়েছে।

আয়োজিত সভায় সিরাজগঞ্জ শহর জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন ও অধ্যাপক শহীদুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা খেলাফতে মজলিশের সেক্রেটারি মুফতি আমজাদ হোসাইনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/24/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০