দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৫ জুলাই ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় অংশ নিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৯টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী

৮০

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫টি মাদ্রাসা ও ৪টি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৯টি প্রতিষ্ঠানের ১ হাজার ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার ২৫ জুলাই) সকাল ১১টায় সামাজিক ও সেবামূলক সংস্থা ‘জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশন’ এর আয়োজনে উপজেলার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা উপলক্ষ্যে সকাল থেকেই শিমুলিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি মুখরিত হয়ে ওঠে। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন। ১৯টি কক্ষে ৬০জন কক্ষ পরিদর্শক, ১০জন হল সুপার এবং ৪জন শিক্ষক সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এ সময় পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক চিত্ত রঞ্জন বর্মন ও মোঃ সাইফুল্লাহ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফসর উদ্দিন আহম্মদ, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন তরুন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের প্রদর্শক মোহাম্মদ কামাল উদ্দিন ছোটনসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি মাহফুজুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ।

জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক আনম তানভীর হায়দার ভূঁইয়া জানান, জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশন ইতোমধ্যে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট মেরামত ও সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার মানোন্নয়নে ইউনিয়নের ৯টি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।

জুনায়েত ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জুনায়েত ভূঁইয়া মোহন জানান, এলাকায় শিক্ষার প্রসার ও কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশে আমাদের এই আয়োজন। আগামীতে আমরা এই পরীক্ষা পুরো উপজেলা নিয়ে করার পরিকল্পনা করছি। এই সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, এ ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুরাগী ও প্রতিযোগিতামুখী করে তুলবে। সেই সাথে এ ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/25/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০