দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৬ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে এনসিপির পথসভায় হামলার শঙ্কার আশংকায় এনসিপির বিশেষ সংবাদ সম্মেলন

৫১

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভা ঘিরে হামলার আশঙ্কার কথা জানিয়েছে দলটি। কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

রবিবার ২৬ জুলাই দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান এনসিপির নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় তাড়াইল, বিকেল ৫টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান বলেন, ‘আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার আশঙ্কা রয়েছে। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে হামলার সম্ভাবনা রয়েছে। তারা অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। বিদেশ থেকেও অনেকে উসকানি দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের সাবেক কিছু কেন্দ্রীয় নেতাও উসকানি দিচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আগেও জানিয়েছিলাম, আবারও আনুষ্ঠানিকভাবে জানাব। এসব তথ্য কতটুকু সঠিক, তা যাচাই করার দায়িত্ব প্রশাসন ও গোয়েন্দা সংস্থার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।’

আহনাফ সাঈদ খান বলেন, ‘কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, কেউ যদি দমন-পীড়নের চেষ্টা করে, আমরা তার সমুচিত জবাব দেব।’

তিনি আরও বলেন, কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/26/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০