দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৭ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌকস অফিসার জামিল আহমেদের সফল অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার

৪২

মুহাম্মদ এমরান লামা (বান্দরবান) প্রতিনিধি:

রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অফিসার জামিল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বনফুর ঠান্ডাঝিরি এলাকার সিরাজ সর্দারের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে কুমারী পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম অংশি প্রু ত্রিপুরা (৩৫)। তিনি মুদিরাম ত্রিপুরা ও হিমালী ত্রিপুরার ছেলে। তাঁর বাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ত্রিপুরা পাড়ায়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে অস্ত্র মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বান্দরবানের লামা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জামিল আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর নেতৃত্বে একাধিক সফল অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের মতে, তাঁর সক্রিয় তৎপরতায় এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদের নেতৃত্বে পুলিশের নিয়মিত টহল ও অভিযান জোরদার হওয়ায় এলাকায় অপরাধ দমনে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিশেষ করে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের দৃশ্যমান ভূমিকা সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করেছে।

কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদ বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় আমার সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ কায়ছার হামিদ বলেন, অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সবসময়ই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। পাবলিকের সহযোগিতায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই আইনের ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/27/%e0%a6%9a%e0%a7%8c%e0%a6%95%e0%a6%b8-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০