দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৮ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরের তারাগঞ্জে ডিবির অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

১১৬

মোঃ সোহেল রানা, নিজস্ব প্রতিনিধি

রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও জাল ভিসার মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ভুয়া ভিসা ও লটারিসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে রংপুর জেলা ডিবির একটি চৌকস দল সোমবার (২৭ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুটি ইউনিয়নের নেকীরহাট দারোগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নেকীরহাট দারোগাপাড়ায় অভিযুক্তের পিতার মালিকানাধীন বাড়ির শয়নকক্ষ থেকে মো. আজমাউল ইসলাম (পিতা: মোহাম্মদ আবুল হোসেন)-কে গ্রেপ্তার করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলার নেকীরহাট দারোগাপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে অভিযুক্তের কাছ থেকে একটি কালো রঙের ভিভো Y22s অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি স্মার্ট কীবোর্ড, একটি হ্যাভিট মাউস, একটি ইনফিনিক্স স্মার্টফোন, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, জাল ভিসা ও ভুয়া লটারিসংক্রান্ত ১৮ পৃষ্ঠার বিভিন্ন কাগজপত্র এবং তিনটি মোবাইল সিম উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/28/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০