দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিক মতামতেই গড়বে আধুনিক দিনাজপুর

৪৬

‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক উন্মুক্ত সমাবেশে রাস্তাঘাট, যানজট, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও জনসেবার মানোন্নয়নে জোর

দিনাজপুর প্রতিনিধি ফিরোজ সরকার

দিনাজপুর পৌরসভাকে আরও আধুনিক, জনবান্ধব, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীতে রূপান্তরের লক্ষ্যে ‘নাগরিক ভাবনা: আমাদের করণীয়’ শীর্ষক এক উন্মুক্ত নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়ে পৌর এলাকার দীর্ঘদিনের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর পৌরসভার উদ্যোগে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিকদের প্রাধান্য পাওয়া দাবিগুলো

সমাবেশে বক্তারা ১৫৮ বছরের ঐতিহ্যবাহী দিনাজপুর পৌরসভার উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন—

ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার ও চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে।
– যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে হবে।
– ইজিবাইক ও অন্যান্য ছোট যানবাহনের চলাচলে শৃঙ্খলা আনতে হবে।
– আধুনিক ড্রেনেজব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতা দূর করতে হবে।
– শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
– নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন নগর নিশ্চিত করতে হবে।
– নাগরিক সেবার মান বৃদ্ধি ও জনসচেতনতা গড়ে তুলতে হবে।

বক্তারা বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তোলা সম্ভব নয়।
সভাপতির বক্তব্য

সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) শেখ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বলেন, নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রধান অতিথি

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. মুকশেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুস সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।
উন্মুক্ত আলোচনায়

উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)-এর প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, রায়হান আলী খান তাজ, এ কে এম মাসুদুর ইসলাম মাসুদ, রেহাতুল ইসলাম খোকা, কাজী আশরাফউজ্জামান বাবু, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোল্লা, বিএনপি নেতা নাজমুল হক লিটন, আখতার আজিজ, আইনুল হক, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, জিয়াউল করিম জুয়েল, মিজানুর রহমান সাজু, শিক্ষক মাসুদ মোস্তাফিজ, ক্যাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিক প্রতিনিধি মুখলেসুর রহমান, আনিসুজ্জামান মিলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/29/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a7%81/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০