দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩০ জুলাই ২০২৬, ৩:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি; বিএমএসএফের নিন্দা

৫৭

র‍্যাব-১৫-এর তৎকালীন অধিনায়ক খাইরুল ইসলামের অমানবিক ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে হুমকি প্রদান করা হয়েছে। গত ২৮ জুলাই রাতে ০১৮৪০৩৩৩৩৭৭ নম্বরধারী ব্যক্তি হুমকি দেওয়ার সময় নিজেকে সিও খাইরুলের আত্মীয় পরিচয় দিয়ে হুমকি প্রদান করেন। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বলেন, কক্সবাজারে পেশাদারিত্ব এবং দায়িত্বশীল সাংবাদিক ইমাম খাইরকে যেভাবে তৎকালীন অধিনায়ক খায়রুল ইসলাম গ্রেফতারের জন্য গভীর রাতে বাসায় হানা দিয়েছিলেন, যা একজন মোস্ট ওয়ান্টেড আসামি ধরার ক্ষেত্রেও শোনা যায়নি। অধিনায়কের এ কাজটি চরম নিন্দনীয় এবং পেশার সুনাম নষ্টের সামিল।

ভুক্তভোগী সাংবাদিক খাইর বিএমএসএফকে জানিয়েছেন, ঐদিন রাত ৩টার দিকে তার বাসার সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে এলাকাবাসিকে ভীতসন্ত্রস্ত করে তোলেন। তারা বড় আকারে আমার ছবি প্রিন্ট করে পথচারীদের ধরে ধরে ছবি দেখিয়ে বাসা কোনটা জানতে চায়। এলাকাবাসীর ফোনে আমি আতঙ্কিত হয়ে বাসা থেকে পালিয়ে আত্মরক্ষা চালাই।

এদিকে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় গত ২৯ জুলাই ইমাম খাইর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (যার নম্বর: ১৯৬৮/২৬)। ঐ জিডিতে তিনি নিজের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন।

ইমাম খাইর কক্সবাজার প্রেসক্লাবের সদস্য। তিনি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন। তাছাড়া পরিবেশ ও মানবাধিকার সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/07/30/%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০