মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ইউপি সচিব সংগঠন বাপসার জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সালাউদ্দিনকে সভাপতি ও আক্তারুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১ আগস্ট সকালে কিশোরগঞ্জ প্রশাসক কার্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কমিটি গঠিত হয়। কমিটি গঠন উপলক্ষে দুটি পর্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ছিল সচিব হিসেবে যারা অবসরগ্রহণ করেছেন তাদেরকে সম্মাননা ও পদক প্রদান। পদক প্রাপ্ত হলেন- করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ইউপি সচিব মোঃ জাফর আলী, একই উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইউপি সচিব আমির হামজা ও তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ইউপি সচিব আতাহার আলী খান। অনুষ্ঠানে জেলার ১৩টি উপজেলার ১০৮টি ইউনিয়নের মোট ৮৪ জন ইউপি সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন কমিটির নির্বাচন উপলক্ষে ৮ জন মহিলা ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন- নাজমা আক্তার, আয়েশা আক্তার, রুমা হক, ফেরদৌসি খানম, ঝুমুর কর্মকার, দেলোয়ারা, নূরুন্নেছা ও শারমিন আক্তার মৌসুমী। নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শহিদুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাপসার দীর্ঘদিনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সকল সচিববৃন্দ কন্ঠ ভোটের মাধ্যমে হ্যাঁ সূচক সমর্থন জ্ঞাপন করেন।
মন্তব্য করুন