দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩ অগাস্ট ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে সমকামিতায় অভিযুক্তদের পরিচয় মিলল

৬৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের সহ-সাধারণ সম্পাদক এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ থেকে গত ২৭ জুলাই বিকেল ৩টার দিকে ধারণ করা হয় বলে জানা গেছে।

 

ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি পরিহিত দাঁড়িওয়ালা দুই যুবককে ভিডিও ধারণকারী আরাফাত ইউসুফ রুমেলের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তবে ভিডিওতে হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলকে দেখা যায়নি।

 

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ওই দুই যুবকের নাম মো. ফারহান ও মো. আরমান। তাদের দুজনের বাড়িই নোয়াখালীর সদর উপজেলায়। ফারহানের বাড়ি ব্রহ্মপুর এবং আরমানের বাড়ি ডানামিয়ার বাজার এলাকায়। তারা দুজনই নোয়াখালীর তারা দুজনই মাদ্রাসা শিক্ষার্থী।

অভিযুক্ত ফারহান এজিএস ইব্রাহিম খলিলের মায়ের মামাতো ভাই এবং আরমান ফারহানের বন্ধু বলে জানা গেছে।

ঢাবির হলে দুই অতিথির সমকামিতার অভিযোগে তোলপাড়, এজিএসের সিট বাতিল

বর্তমানে এজিএস ইব্রাহিম খলিল শাহবাগ থানায় অভিযুক্ত ফারহান ও আরমানের বিরুদ্ধে একটি জিডি দায়ের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। ওই কপিতে তিনি লিখেছেন, ‘গত ২৭ জুলাই তারিখে আমার মায়ের মামাতো ভাই ঘটনাস্থল আমার হলে আসে এবং আমার হলে অবস্থান করার জন্য আমাকে অনুরোধ করে। আমি অত্যন্ত সরল মনে তাকে আমার হল রুমে অবস্থান করতে অনুমতি প্রদান করি। এরপর ১ নম্বর বিবাদী (ফারহান) তার বন্ধু ২ নম্বর বিবাদীকে আমার রুমে নিয়ে আসে। আমি তখন ২ নম্বর বিবাদীকে (আরমান) আমার রুমে রাখতে অস্বীকৃতি প্রদান করি রুমে জায়গা না থাকার কারণে। তবুও তারা আমার রুমে অবস্থান করে। এরপর ২৭ জুলাই সকালে আমি ক্লাসে চলে যাই। সেখান থেকে এসে আমার বন্ধুদের সঙ্গে মাওয়াঘাট ঘুরতে যাই। এই সময়ের মধ্যে বিবাদীরা সমকামিতার মতো জঘন্য অপরাধে লিপ্ত হয় বলে সামাজিকমাধ্যমে জেনেছি, যার বিষয়ে আমি পুরোপুরি অজ্ঞাত ছিলাম। আমার রুমমেট ১ নম্বর সাক্ষী (ইউসুফ আরেফিন রুমেল) তাদের দেখতে পায় এবং ওই ঘটনার ভিডিওধারণ করে।’

সমকামিতায় অভিযুক্ত ঢাবি শিক্ষার্থীকে থানা থেকে নিজ জিম্মায় নিলেন উর্দু বিভাগের শিক্ষক

তিনি আরও লেখেন, ‘আমি ১ আগস্ট একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পারি। আমি উক্ত ঘটনার বিষয়ে পূর্বে কিছুই জানতাম না। বিবাদীদের এমন কর্মকাণ্ডে আমার হলের সিট সাময়িক বরখাস্ত করা হয় এবং ভিডিওর মাধ্যমে আমার মানহানি চলমান। এতে আমার কোনো অপরাধ ছিল না। এমতাবস্থায় বিবাদীদের এমন কর্মকাণ্ডে আমি সর্বদা নিরাপত্তাহীনতা, মানহানি হচ্ছে বিধায় ওই ঘটনার বিষয়ে এবং আমার নিরাপত্তা ও মানহানি রক্ষার জন্য জিডি দায়ের করলাম।’

ওই বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ থাকলে আমি আইনকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকব।

ভিডিওটি ধারণকারী রুমেল এজিএস ইব্রাহিম খলিলের রুমমেট বলে জানা গেছে। তবে ২৭ জুলাইয়ের ঘটনার ভিডিও পাঁচ দিন পর কেন প্রকাশ করা হলো এবং ঘটনার সময় হল প্রশাসন বা হল সংসদকে বিষয়টি জানানো হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি শুধু বলেন, ‘আমি এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।’

এদিকে আজ রোববার বিকালে এই ইস্যুকে কেন্দ্র করে হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সঙ্গে আলোচনায় বসে হল ছাত্রসংসদ। আলোচনা চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা জোর করে আলোচনা পক্ষে ঢুকে পড়েন। একপর্যায়ে হল সংসদ ও শিবির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের হাতাহাতি হয়। এরপরই হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

সদ্য পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া আজ বিকেলে কালবেলাকে বলেন, ‘অভিযুক্ত এজিএসের সিট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বহিরাগত অভিযুক্তদের হলে হাজির হতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/03/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০