দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৩ অগাস্ট ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ-প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৭০

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি

​কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহলের অপপ্রচার এবং মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ফুঁসে উঠেছে কটিয়াদীর সাধারণ মানুষ। এই ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কটিয়াদীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার ৩ আগস্ট সকাল ১০টায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সর্বস্তরের সাধারণ জনতা, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, ওসি মোঃ রফিকুল ইসলাম কটিয়াদী থানায় যোগদানের পর থেকেই নিজের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন। তিনি যোগদানের পর থেকে কটিয়াদীকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাঁর কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপকর্ম অনেকাংশে হ্রাস পেয়েছে। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তাই নন, বরং একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

​বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ওসির এই জনপ্রিয়তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অভাবনীয় সাফল্যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে পড়েছে। নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে ও অপরাধমূলক সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে তারা এই কর্মকর্তা ও কটিয়াদী থানা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ কুরুচিপূর্ণ, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

​সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন সৎ ও কর্মঠ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ কেবল ব্যক্তির মানহানি নয়, বরং কটিয়াদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একটি গভীর ষড়যন্ত্র। অবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে এবং হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদ প্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে সামনে আরও কঠোর ও দূর্বার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলায় বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,জসীম উদ্দীন মেনু,উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রফিকুল আলম রফিক। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

​মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলেই এসে শেষ হয়।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/03/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%93/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১০

Magma Crack exe Final x86x64 Lifetime

১১

Nik Collection (by DxO) Portable Windows 11

১২

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৩

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৪

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৫

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৬

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৭

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৮

Gothic 1 Remake 2026

১৯

কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

২০