রাজশাহীর পবায় ৯ বছর বয়সী এক কন্যাশিশুকে যৌন হয়রানির অভিযোগে ওমর ফারুক নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪২ বছর বয়সী ওমর ফারুক স্থানীয় একটি ওয়ার্ড জামায়াতে ইসলামীর রোকন।
গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের পর রাতেই তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক এলাকায় গ্রাম্য চিকিৎসকের কাজের পাশাপাশি বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই শিশুটি পড়তে গেলে কৌশলে অন্য শিক্ষার্থীদের বিদায় করে দিয়ে শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানি করেন তিনি। শিশুটি বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। শিশুটির মা অভিযুক্তের বাবাকে জানালে তিনি বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে পুলিশ তাঁকে আটক করে এবং ভুক্তভোগীর মা বাবা থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করে।
ইউনিয়ন জামায়াতের আমির আবদুর রহমান নিশ্চিত করেছেন যে ওমর ফারুক ওয়ার্ড পর্যায়ের রোকন।
তবে তিনি দাবি করেন, ঘটনাটি দুই মাস আগের এবং ইতিমধ্যে দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়ে গিয়েছিল; বিএনপির লোকজনই বিষয়টি বড় করে পুলিশ ডেকেছে।
এতদিন কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি তিনি শুক্রবারই প্রথম জেনেছেন এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে
মন্তব্য করুন