দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪ ডেক্স
৫ অগাস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

৫৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত ও স্বীকৃত কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আলমগীর জাহান (বিপিঃ ৭৮০৬১১২০৫৭), পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ইমাউল হক, পিপিএম (বিপিঃ ৭৮০৬১১৮৫১২), পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শফিকুল ইসলাম রাজা (বিপিঃ ৭০৯৫১২১৭১৫) এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাসানুজ্জামান (বিপিঃ ৭৭০৬১০৬১৮৭) সহ তাদের সংগীয়গণ স্বঘোষিত ও অননুমোদিত কমিটির পরিচয় ব্যবহার করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।

প্রাপ্ত তথ্য-উপাত্ত ও নথিপত্রে প্রতীয়মান হয়েছে যে, উল্লিখিত ব্যক্তিরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈধ কমিটির কোনো অনুমোদন ব্যতিরেকে সংগঠনের নাম, পদবি ও সাংগঠনিক পরিচয় ব্যবহার করে পুলিশ সদস্যসহ সারাদেশে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার, বিভেদ সৃষ্টি, ব্যক্তিস্বার্থ হাসিল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কার্যক্রম পরিচালনা করছেন। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসনের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের পরিপন্থী।

এছাড়া প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতীয়মান হয়েছে যে, উল্লিখিত ব্যক্তিরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অ্যাক্টিভিস্টদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তা, সদস্য ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমসংক্রান্ত তথ্য আদান-প্রদান ও পাচারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তা, সদস্যদের পারস্পরিক আস্থা এবং বাহিনীর পেশাগত শৃঙ্খলার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

আরও প্রতীয়মান হয়েছে যে, তাদের এ ধরনের কার্যক্রম পুলিশ বাহিনীর মধ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার শামিল। একই সঙ্গে, নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টার সঙ্গে এসব কর্মকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। তাদের কার্যক্রম বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈধ নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ, পুলিশ প্রশাসনের গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা অগ্রাহ্য এবং প্রাতিষ্ঠানিক কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত ও স্বীকৃত কমিটিই সংগঠনের একমাত্র বৈধ ও কার্যকর কমিটি। উক্ত কমিটির অনুমোদন ব্যতিরেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম, অফিসিয়াল প্যাড, পদবি বা সাংগঠনিক পরিচয় ব্যবহার কিংবা সংগঠনের প্রতিনিধিত্ব করার কোনো আইনগত বা সাংগঠনিক এখতিয়ার নেই।

অতএব, উল্লিখিত পুলিশ সদস্যদের দ্বারা স্বঘোষিত ও অননুমোদিত কমিটির পরিচয় ব্যবহার, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম, অফিসিয়াল প্যাড ও সাংগঠনিক পরিচয়ের অপব্যবহার, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ, পুলিশ বাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং তথ্য পাচারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগসমূহ যথাযথভাবে তদন্তপূর্বক প্রচলিত আইন, বিধি-বিধান ও বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার আওতায় প্রয়োজনীয় প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://dainikjonotarkonthosor24.com/2026/08/05/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ECam Portable + Keygen All Versions

বাকেরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন মল্লিক

বাকেরগঞ্জে গভীর রাতে বেকারির ওপর ঝড়ের তাণ্ডব, দুই গাছ উপড়ে পড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রধান শিক্ষকের প্রতারণা ও পুলিশের নির্যাতনে নিঃস্ব পরিবার : ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন

মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম

ভয়েস অব বাংলাদেশ: গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে দু’দিনে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ঢাবির ট্যুরিজম বিভাগের নবনিযুক্ত পরিচালকের সঙ্গে DU THM Club নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

The Outer Worlds 2 Crack Fixed GOG Release Full Game Windows Version

১০

iZotope Ozone Advanced Portable + Product Key [Clean] [x64]

১১

Magma Crack exe Final x86x64 Lifetime

১২

Nik Collection (by DxO) Portable Windows 11

১৩

পাইকগাছার আগড়ঘাটায় বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

১৪

MuLab Crack + License Key Windows 11 FileHippo

১৫

কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ -২৪ ঘন্টায় জেলাটিতে নতুন করে ৫২ রোগী শনাক্ত

১৬

বাগেরহাটে সনদপ্রাপ্ত দলিল লেখদের ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্হান কর্মসূচি পালন

১৭

আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৮

পরিবেশ রক্ষায় পাইকগাছার আদর্শ লাইব্রেরি উদ্যোগে গাছের চারা বিতরণ

১৯

Gothic 1 Remake 2026

২০