হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম সজলকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের পার্শ্ববর্তী গজারিপাড়া এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় সজলকে আটক করেন ওই নারীর স্বামী। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে এর সত্যতা পান।
চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন